জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ে গর্ব মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ীতে মরহুম পরিবারের উদ্যোগে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুস্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারের জেষ্ঠ্য পুত্র ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির, কনিষ্ঠ পুত্র ব্যারিষ্টার নওফল জমির, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদসহ বিএনপির নেতা-কর্মী,আত্নীয়-স্বজন ও সর্বস্তরের মানুষজন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।