সিলেট বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হব
সিলেট প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সেইসাথে তারা সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’
তিনি বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে শনিবারের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সমাবেশ সফল করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্মিত সমাবেশ মঞ্চে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজশাহী থেকে ১১ দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ শুরু হয়েছিল। ধারাবাহিকভাবে দেশের সব বিভাগে কর্মসূচি পালনের পর শনিবার (২৫ জুলাই) সিলেটের সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হবে।’
তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। অথচ বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল জুলাই সনদে এ বিষয়ে লিখিত অঙ্গীকার করেছিল। কিন্তু বিএনপি সেই অঙ্গীকার ভঙ্গ করে জাতির সাথে প্রতারণা করেছে।’
তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার ক্ষমতায় গিয়েই ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। তারা স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করতে বিচার বিভাগীয় সচিব-ালয় বাতিল করেছে এবং মানবাধিকার কমিশন বিলুপ্ত করে ফ্যাসিবাদী আইনি কাঠামোয় ফিরে গেছে। মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে সরকার উল্টো পথে হাঁটছে। বাংলাদেশ ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া জনপ্রতিনিধি নির্বাচন না করে বিভিন্ন স্থানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে আগামী নির্বাচনের প্রচারণা চালানো হচ্ছে, যা অনৈতিক।’
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘শনিবারের সমাবেশ সিলেট ও জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। উক্ত সমাবেশে সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য এবং বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরা হবে। একইসাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং জনগণের প্রত্যাশা নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।’
মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা ইকব-াল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির (বিডিপি) সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।