তাজা খবর
বিজ্ঞাপন

পিআইবি সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি– ফারুক ওয়াসিফ

Md. Mohashin Hossain Chandpur ২ দিন আগে | ০৭:২৫ PM

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শনিবার (২৫ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, পিআইবি সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে এআই, মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট চেকিং দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি ভবিষ্যতে চাঁদপুরের টেলিভিশন ও ফটোসাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের আয়োজনের আশ্বাস দেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতার উন্নয়নে কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ করবে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বিজ্ঞাপন

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এর আগে প্রেস ক্লাবের পক্ষ থেকে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও ধন্যবাদপত্র প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ