চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন বাঁশখালা গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন। নিজ উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিরিয়ানি বিতরণ করেছেন।
শুধু খাদ্য সহায়তাই নয়, বন্যার কারণে অসুস্থ হয়ে পড়া মানুষের জরুরি চিকিৎসা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দক্ষিণ ইলসা ও বাঁশখালা গ্রামের দুর্গত মানুষের জন্য অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীনের স্বেচ্ছাসেবী টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কোনো ব্যক্তি অসুস্থ হলে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
দুর্গম ও পানিবন্দী এলাকায় জরুরি রোগী পরিবহনের জন্য একটি স্পিডবোটেরও ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন যুব নেতা এহসানুল হক পারভেজ এবং ছাত্রনেতা আবদুল কুদ্দুস খাঁন বুলবুল।
অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের জন্য আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
স্থানীয়রা জানান, চলমান বন্যা পরিস্থিতিতে খাদ্য সহায়তার পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা এবং রোগী পরিবহনের জন্য স্পিডবোটের ব্যবস্থা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তাদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম দুর্গত মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের পাশে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো এলাকায় জরুরি খাদ্য, চিকিৎসা বা উদ্ধার সহায়তার প্রয়োজন হলে ০১৮১৪-৯০৭৪৪৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে পরিচালিত হচ্ছে।
বার্তা প্রেরক
মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি