তাজা খবর
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সস্পাদক সৈয়দ মাওলানা সুলতান মাহমুদ নির্বাচিত

Abdur Rahim Panchagarh Sadar ২ দিন আগে | ০৮:০৮ PM
সংগ্রহে: Oplus_132098

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের রৌশনাবাগস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার দলীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: আব্দুল হাই এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ” সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ক্বাারী আব্দুল্লাহ, সাধারণ সস্পাদক সৈয়দ মাওলানা মো: সুলতান মাহমুদসহ প্রমুখ।

পরে গোপন ভোটের মাধ্যমে সভাপতি মো: আব্দুল হাই ও সাধারণ সস্পাদক সৈয়দ মাওলানা মো: সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ