মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ড্রাগন ফল চাষে উদ্বুদ্ধ করতে দুই দিনব্যাপী “ড্রাগন ফল চাষ (Dragon Fruit Cultivation)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৬-২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে টংকাবতী ইউনিয়নের পিএফএ-০৪ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে গ্রাউস (GRAUS) বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়। কারিগরি সহযোগিতা প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।
প্রথম দিনের প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন গ্রাউসের জুনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হ্লাসুই মং মারমা। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিম্যানেটরিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা এবং কৃষিবিদ তোহিক আহমেদ নূর, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।
দ্বিতীয় দিনের প্রশিক্ষণেও উপস্থাপনা করেন হ্লাসুই মং মারমা। এদিন প্রশিক্ষক হিসেবে অংশ নেন হিম্যানেটরিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা,কৃষিবিদ আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। এবং বান্দরবান জেলার বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের ড্রাগন ফলের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগব-ালাই দমন,ফলন বৃদ্ধি এবং বাজা-রজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আয় বৃদ্ধি, নিরাপদ ফল উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।