তাজা খবর
বিজ্ঞাপন

গোলাপগঞ্জে আ.লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার।

Desk Editor ২৯ দিন আগে | ০৮:৪৯ PM

গোলাপগঞ্জে আ.লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার।

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :

 

গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত-্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন রায়গড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিজ্ঞাপন

সেলিম আহমেদ দক্ষিণ রায়গড় এলাকার বাসিন্দা শওকত আলীর ছেলে। তিনি ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাবেক ইউপি সদস্য।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত-্যা মামলাসহ একাধিক মামলায় সেলিম আহমেদ এজাহারনামীয় আসামি। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ