তাজা খবর
বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

Md. Jasim Chittagong ৩২ দিন আগে | ০৮:২৫ AM

মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম
চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হলে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এই সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞাপন

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই নগরীর উন্নয়ন, আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি চট্টগ্রামের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

সাংগঠনিক সভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ