ডেস্ক রিপোর্ট:
ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (রবিবার): জাতীয় সংসদ ভবনে সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জনাব মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, মো. জালাল উদ্দিন এমপি, ময়নুল ইসলাম খান এমপি, মো. শাহাদত হোসেন এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নাল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংকিং বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও তথ্য উপস্থাপন করেন।