দীর্ঘ ৩৮ বছরের গৌরবময় কর্মজীবনের সফল পরিসমাপ্তি উপলক্ষে সম্মাননা প্রদান
ডেস্ক রিপোর্ট:
অদ্য নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য, নিষ্ঠাবান ও গৌরবময় কর্মজীবন সফলভাবে সম্পন্ন করে অবসরে গমন উপলক্ষে মোঃ আব্দুল মান্নান খাঁন-কে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
মোঃ আব্দুল মান্নান খাঁন শারীরিকভাবে সুস্থ অবস্থায় আগামী ০১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে চাকরি থেকে অবসরে যাচ্ছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি নারায়ণগঞ্জ, নীলফামারী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ময়মনসিংহ, গাইবান্ধা, জয়পুরহাট এবং সর্বশেষ নিজ জেলা নওগাঁ-এ অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর অবসর জীবনের সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশ পুলিশে তাঁর অসামান্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।