তাজা খবর
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি গাজী রফিকুল ইসলাম নির্বাচিত।

Liton mahmud ১৪ দিন আগে | ০৪:৫৮ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের সহ-সভাপতি হিসেবে গাজী রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিপাইপাড়া
কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

এ সময় সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন কমিটির কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

গাজী রফিকুল ইসলামকে জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ