দাউদকান্দিতে ইয়-াবা,ডাকাতি ও পরোয়ানভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫।
আবু কোরাইশ আপেল
দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়-াবাসহ এক মা-দক কারবারি, ডাকাতি মামলার এক আসামি এবং চার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গৌরীপুর পশ্চিম বাজারের বাঁশবাজার সংলগ্ন গোমতী নদীর পাড় থেকে ২৫ পিস ইয়-াবাসহ পিন্টু চন্দ্র বর্মন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পিন্টু দাউদকান্দি উপজেলার ওলানপাড়া (জালো বাড়ি) এলাকার প্রেমানন্দ বর্মনের ছেলে।
একই দিন বিকেলে পুলিশ সিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিনকে (৪৭) চরমাইমুদ্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৩১ জুলাই রাত দেড়টায় পুলিশের আরেকটি দল গৌরীপুর এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মোঃ রাকিব হাসানকে (২১) গ্রেপ্তার করেন। রাকিব দাউদকান্দির রায়পুর সিংগুলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
এর পর রাত আড়াইটায় হাটচান্দিনা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফাহিম সরকারকে (১৯) গ্রেপ্তার করা হয়। ফাহিম হাটচান্দিনা গ্রামের খলিল সরকার বাড়ীর দুলাল সরকারের ছেলে।
এছাড়া, একই দিন বেলা ১১টার দিকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ নাজমা আক্তারকে তাঁর নিজ এলাকা সাধারদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি মোঃ দুলাল প্রধানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।