তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Nayem Hasan Nirob Sirajganj 11 hours আগে | ১০:৩২ PM

রাজশাহীতে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মিনার আলম আকাশ, রাজশাহী :

 

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মা-দকের অপতৎপরতার অভিযোগ তুলে তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) বিকেল নগরীর লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে নাজির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মা-দক সংশ্লিষ্ট অপতৎপরতা চালিয়ে আসছেন। তাঁর কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, নাজির হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি সন্ত্রাসী হা-মলার শিকার হন সমাজসেবক, স্থানীয় ব্যবসায়ী এবং রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাজু আহমেদ।

বিজ্ঞাপন

এ ঘটনায় তাঁরা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন থেকে নাজির হোসেনকে যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় প্রশাসনের কাছে। কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ