তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৬০টি টিউবওয়েল বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৬০টি গভীর ও সাধারণ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী এবং দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আয়োজক সূত্রে জানা যায়, শুধু টিউবওয়েল বিতরণেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়নি; বরং উপকারভোগীদের সুবিধার্থে প্রতিটি টিউবওয়েল যথাযথভাবে স্থাপনসহ সুদৃশ্য ও টেকসই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হবে। এতে করে তাড়াশের আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ