সুনামগঞ্জের আবিদ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল
সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জের ব্যারিস্টার আবিদুল হক। শনিবার ১লা আগষ্ট দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩০ জুলাই বৃহস্পতিবার এই মনোনয়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ-পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল-এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর ৮৬ জন আইনজীবীকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুর্টি অ্যাটর্নি- জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য, ব্যারিস্টার আবিদুলের হক এর পিতা প্রয়াত ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি ছিলেন দীর্ঘদিন ধরে।
সুনামগঞ্জ জেলা শহরতলীর ষোলঘর এলাকার বাসিন্দা ব্যারিস্টার আবিদুল হক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি।