তাজা খবর
বিজ্ঞাপন

এইচএসসিতে চাঁদপুর জেলায় ৩য় স্থানে জিলানী চিশতী কলেজ: পাশের হার ৭৬.২৭% : এপ্লাস ১জন

Md. Mohashin Hossain Chandpur 58 minutes আগে | ০৫:২১ PM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৬ইং সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সাফল্যজনক ও চাঁদপুর জেলায় ৩য় স্থান অধিকার করেছে।

শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় মোট ৫৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৭৬.২৭ ভাগ।

এর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে-১জন, এ গ্রেড পেয়েছে-৮জন, এ- গ্রেড পেয়েছে-৯জন, বি গ্রেড, পেয়েছে-১৪জন, সি গ্রেড পেয়েছে-১১জন, ডি গ্রেড পেয়েছে-২জন।

এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর নাম-রুপা রানী দাস, পিতা-খোকন চন্দ্র সরকার, মাতা-চম্পা রানী সরকার, গ্রাম-হামানকর্দ্দি, পো- শাহতলী বাজার, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। তার বোর্ড রোল নং-৩৬১৩৬৯, রেজি: নং-২১১১৭৩৮১৯৫, বিভাগ-মানবিক।

বিজ্ঞাপন

এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন, জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ সকল শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ