চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০ নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর শিক্ষার মূল স্তম্ব। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে৷ মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা চর্চা করতে হবে৷ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকতে হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা ব-ালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা ব-ালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার। এরপর আনন্দময় পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহনে যেমন খুশি, তেমন সাজ পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।