মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মা-দকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন এবং ১০০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মা-দকের বিস্তার রোধে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান-টি পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মা-দক কারবারে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-দকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।