তাজা খবর
বিজ্ঞাপন

সাতক্ষীরার বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মা/দ/কদ্রব্য ধ্বংস।

খবর টিভি ডেস্ক 1 hour আগে | ১২:০৫ AM

সাতক্ষীরার নীলডুমুরে বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মা-দকদ্রব্য ধ্বংস।

ডেস্ক রিপোর্ট?:

 

দেশকে মা-দকমুক্ত রাখতে সীমান্তে মা-দক চোরা-চালান প্রতিরোধে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক জব্দকৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মা-দকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মা-দকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দকৃত ৫১ কোটি ৮৫ লক্ষ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের চোরা-চালানি পণ্যের মধ্যে আজ ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মা-দকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মা-দকের মধ্যে ছিল ফেনসিডিল, ইয়-াবা, হের-োইন, আইস (ক্রিস্টাল মেথ), এলএসডি, গা-ঁজা, মদ, অবৈধ ওষুধ ও অন্যান্য মা-দকদ্রব্য।

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মা-দকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে মা-দক চোরা-চালান রোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি মা-দক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

#BorderGuardBangladesh #BGB #বিজিবি

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ