তাজা খবর
বিজ্ঞাপন

অমতে মাদ্রাসায় ভর্তি, রাগ করে লঞ্চযোগে ঢাকায় শি-শুকন্যা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

Desk Editor 3 hours আগে | ০৩:০৫ PM

অমতে মাদ্রাসায় ভর্তি, রাগ করে লঞ্চযোগে ঢাকায় শি-শুকন্যা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

০৫ আগস্ট ২০২৬ বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় চাঁদপুর সদর থানা থেকে মাদ্রাসা শিক্ষক কবিরুল হক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে জানান মাইমুনা (১৩) নামে এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানোয় সে কাউকে কিছু না বলে চলে যায়। পরে তারা জানতে পারেন মেয়েটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ইমাম হাসান নামে একটি লঞ্চে উঠে পড়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে শি-শুটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য (চাঁদপুর জোন) চাঁদপুর সদর নৌ পুলিশ ও (ঢাকা জোন) সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার এএসআই হুমায়ুন এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট নৌ পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপা-চার এসআই ‍আওলাদ হোসেন।

সংবাদপ্রাপ্ত হয়ে ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লঞ্চটি সদরঘাটে পৌঁছালে মেয়েশি-শুটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে ঢাকায় এসে পৌঁছালে তার পরিবারকে বুঝিয়ে দেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ