তাজা খবর
বিজ্ঞাপন

জগন্নাথপুরে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ নিখোঁজ-৪

খবর টিভি ডেস্ক 2 hours আগে | ১২:৩০ AM

জগন্নাথপুরে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ নিখোঁজ-৪

সেলিম মাহবুব, ছাতকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন।

 

বিজ্ঞাপন

শুক্রবার ৩১ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।

 

নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২) সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের ব-ালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে নৌকাযোগে বাড়ী ফিরছিলেন।

বিজ্ঞাপন

 

রাত প্রায় ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

 

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী জানান, মইয়ার হাওরের ব-ালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ হেমেন্ড দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ