তাজা খবর
বিজ্ঞাপন

সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন

Nayem Hasan Nirob Sirajganj 3 hours আগে | ০৯:০১ PM

সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে
এমপি এমরান চৌধুরীর অভিনন্দন

দীর্ঘ দেড়যুগ পর ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কমিটি গঠন হওয়ায় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সংবাপত্রে প্রদত্ত এক এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। নজরুলের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল একাডেমী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি বিশ্বাস করি, এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে নজরুল একাডেমী তার অতীতের গৌরবময় ইতিহাস ফিরে পাবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, গত বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ফরিদ আহমদ-কে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন-কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ