মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহে মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়-াবাসহ এক চিহ্নিত মা-দক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আজ (৩ আগস্ট, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তির চলাচল দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে কাবু করে এবং তল্ল-াশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে ৫০০ পিস অবৈধ ইয়-াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মা-দকের আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ও অন্যান্য জেলা থেকে মা-দক এনে ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে খুচরা ও পাইকারি সরবরাহ করার কথা স্বীকার করেছে। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল বলে ডিবি পুলিশের দাবি।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, কিংবা মা-দকের মূল উৎস কোথায় তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ময়মনসিংহে মা-দকমুক্ত সমাজ গড়ার লক্ষে এ ধরণের জিরো টলারেন্স ও ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে