তাজা খবর
বিজ্ঞাপন

মিরকাদিম পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক সভা, অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

Liton mahmud ৩৯ দিন আগে | ১০:০৮ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার উন্নয়ন পরিকল্পনাকে আরও যুগোপযোগী ও টেকসই করতে স্থানীয় সরকার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মিরকাদিম পৌরসভার কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌর নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, সাবেক কমিশনার মর্তুজা আলী, সাবেক কমিশনার শাহিন মাদবর, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিলন সহ পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

সভায় অংশগ্রহণকারীরা পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং আধুনিক ও পরিকল্পিত পৌর অবকাঠামো গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এসব সুপারিশের ভিত্তিতে পৌর মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ