মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সফল দুই অভিযানে ৬৫০ পিস ইয়-াবাসহ ৬ মা-দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মা-দক কেনাবেচা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল্লাহ আল মামুন ও ডিবি (দক্ষিণ)-এর ওসি জনাব মুহাম্মাদ মাহবুবুল হক-এর নির্দেশনায় ডিবি পুলিশের এসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গত ৩ আগস্ট সকালে ডিবি পুলিশের একটি চৌকস দল ভালুকা মডেল থানার হবিরবাড়ী লবনকোটা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মা-দক কারবারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়-াবা, ১টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
একই দিন রাতে কোতোয়ালী মডেল থানার ময়নার মোড় এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়-াবাসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট ৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের আলামত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা ও কোতোয়ালী মডেল থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।