তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গীবাড়ীর ১৪ মাসের ক্যান্সার আক্রান্ত শি-শুকে ভুল রক-্তের প্লাটিলেট দেওয়ার অভিযোগ

Liton mahmud ৪ দিন আগে | ১০:১১ PM

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের ১৪ মাস বয়সী ব্লাড ক্যান্সারে (অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া) আক্রান্ত শি-শু আয়মানকে প্রায় এক মাস ভুল রক-্তের গ্রুপের প্লাটিলেট ও প্লাজমা দেওয়ার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, রাজধানীর মগবাজারের একটি বেসরকারি ব্লাড ব্যাংক শি-শুটির প্রকৃত রক-্তের গ্রুপ এ-পজিটিভ হওয়া সত্ত্বেও এ-নেগেটিভ গ্রুপের ১৪ ব্যাগ প্লাটিলেট ও ৩ ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (এফএফপি) সরবরাহ করে। এতে শি-শুটির প্লাটিলেটের মাত্রা বাড়েনি এবং শারীরিক অবস্থারও উন্নতি হয়নি।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার মেডিকেলে পুনরায় পরীক্ষা করে শি-শুটির প্রকৃত রক-্তের গ্রুপ এ-পজিটিভ শনাক্ত হয়। এরপর সঠিক গ্রুপের প্লাটিলেট দেওয়ার পর তার অবস্থার উন্নতি হতে শুরু করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে নমুনা ছাড়াই ক্রসম্যাচিং রিপোর্ট দেওয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। শি-শুটির পরিবার আইনি নোটিশ পাঠিয়েছে। বাংলাদেশ শি-শু হাসপাতাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ