তাজা খবর
বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Abdur Rahim Panchagarh Sadar 13 hours আগে | ১২:৩১ PM

জেলা প্রতিনিধি পঞ্চগড় :
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় শহরের জুলাই মঞ্চে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

জুলাই মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জি অপর্ণ করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

পরে পঞ্চগড় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই সনদের প্রত্যেকটি পৃষ্ঠা বাস্তবায়ন করতে তারেক রহমানের সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ