তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়-াবাসহ মা-দক ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দিয়েছে মা-দক নির্মুল কমিটি

Abdur Rahim Panchagarh Sadar 2 hours আগে | ১০:৫৩ PM
সংগ্রহে: Oplus_0

জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড়ে ২১৮ পিস ইয়-াবা ও মোটর সাইকেলসহ এক মা-দক ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দিয়েছে মা-দক নির্মুল কমিটির সদস্যরা।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম শিকারপুর মা-দক নির্মুল কমিটির সদস্যরা ইয়-াবাসহ মা-দক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত মা-দকব্যবসায়ী সাদেকুল ইসলাম সুমন (২৪) একই ইউনিয়নের কমলাপুর গ্রামের জয়নুল হকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানা গেছে, দলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মা-দক নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করেছে এমন সংবাদ পেয়ে সেখানে ছুটে যান পশ্চিম শিকারপুর মা-দক নির্মুল কমিটির সদস্যরা।
এসময় অভিযান চালিয়ে সাদেকুল ইসলাম সুমনকে ২১৮ পিস ইয়-াবাসহ আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দেয়।

তাৎক্ষণিক পঞ্চগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১৮ পিস ইয়-াবা ও একটি মোটর সাইকেলসহ মা-দকব্যবাসায়ী সাদেকুল ইসলাম সুমন (২৪) কে আটক করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ ২১৮ পিস ইয়-াবা ও একটি মোটর সাইকেলসহ মা-দকব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, মা-দকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মা-দকব্যবসায়ী ও মা-দকসেবীদের কোন ছাড় দেয়া হবে না। সমাজ থেকে মা-দক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ