তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহী মোহনপুরে এক নারীকে মা-রধরের অভিযোগ।

Desk Editor 5 hours আগে | ০৯:৪১ AM

রাজশাহী মোহনপুরে এক নারীকে মা-রধরের অভিযোগ।

মিনার আলম আকাশ, রাজশাহী :

 

রাজশাহীর মোহনপুরে এক নারীকে মা-রধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা শেষে ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বিরুদ্ধে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বিজ্ঞাপন

ভুক্তভোগী বানেছা বেগম (৫০) মোহনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

 

অভিযোগে উল্লেখ করে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে বানেছা বেগম বাড়ির সামনে শি-শু আব্দুল্লাহকে নিয়ে বের হলে একই গ্রামের মৃত মুনছুরের ছেলে আব্দুল মান্নান তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। গালিগালির এক পর্যায়ে কারণ জানতে চাইলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার ওপর হা-মলা চালিয়ে মা-রধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

পরে স্থানীয়রা আহত বানেছা বেগমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্বের হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি গ্রহণ করেছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ