তাজা খবর
বিজ্ঞাপন

এমপি এমরান চৌধুরীর সুপারিশে সিলেটের ৫ পৌরসভা পাচ্ছে ৫ শ কোটি টাকা

Desk Editor 4 hours আগে | ১১:৩২ PM

এমপি এমরান চৌধুরীর সুপারিশে সিলেটের
৫ পৌরসভা পাচ্ছে ৫ শ কোটি টাকা

সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা নেতা। জেলার রাজনীতিক হওয়ায় নিজ নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার ছাড়াও ভাবেন পুরো সিলেটের কথা। এরই যেন প্রমাণ দিলেন আজ বৃহস্পতিবার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে কাছে পেয়ে সুপারিশ করেন সিলেটের ৫টি পৌরসভায় উন্নয়ন-বরাদ্দের। সুপারিশটি ফেলেননি প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট সফর করেছেন। বিকালে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানব্ন্দরে অবস্থান করার সময় এমপি এমরান আহমদ চৌধুরী নিজ নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ জেলা ৫টি উপজেলার জন্য উন্নয়ন-বরাদ্দ চান।
আবদার শুনেই প্রতিমন্ত্রী মীর শাহে আলম সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন- ৫ পৌরসভার জন্য ১০০ কোটি করে ৫০০ কোটি টাকার ডিপিপি (Development Project Proposal বা উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করার।
পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার এমপিদের ডি.ও. লেটার পাঠানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
তাৎক্ষণিক এই উন্নয়ন-ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
পরে এক প্রতিক্রিয়ায় সিলেট-৬ আসনের সাংসদ বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সব মন্ত্রী-প্রতিমন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে আন্তারিক। যে কারণে আমি আবদার করতেই মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৎক্ষণাৎ সিলেটের ৫টি পৌরসভার উন্নয়ন-বরাদ্দের ব্যবস্থা করেন। এজন্য মাননীয় প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন- এ সরকারের আন্তারিকতায় উন্নয়নের মাধ্যমে সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সব উপজেলাই আগামী কয়েক বছরে বদলে যাবে ইনশা আল্লাহ।
উল্লেখ্য, সিলেটের ৫টি হচ্ছে- গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, জকিগঞ্জ ও কানাইঘাট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ