তাজা খবর
বিজ্ঞাপন

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন

Liton mahmud 11 hours আগে | ১১:৪১ AM

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি-এর মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়র-ানিমূলক। তারা মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকের বিরুদ্ধে হয়র-ানি বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সাংবাদিকদের বিরুদ্ধে হয়র-ানিমূলক মামলা ও চাপ প্রয়োগ করা হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য মামুনুর রশীদ খোকা ও মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ