*এলাকায় উত্তেজনা বিরাজ করছে*
ছাতকে পাওনা টাকা নিয়ে হা-মলা ও সংঘ-র্ষের ঘটনায় আহত-৮ জন
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাঁদাচানপুর এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হা-মলা ও সংঘ-র্ষের ঘটনায় ৮ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) হাদা-ইসলামবাজারের হাঁদাচানপুর মসজিদ মার্কেটের দোকানের সামনে এ হা-মলা ও সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাঁদাচানপুর গ্রামের আকদ্দছ আলী (৬০) একই গ্রামের সিরাজ মিয়ার কাছে কিছু টাকা পাওনা ছিলো।
ওই পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হা-মলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘ-র্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় আকদ্দছ আলী (৬০), তকদ্দছ আলী (৬৫), লিটন মিয়া (৩৫)ও ছালিক মিয়া (৩৮) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে ছাতক থানার এসআই মো.রোমেন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এই সংঘ-র্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সতর্ক অবস্থান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ##