ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
ময়মনসিংহের তারাকান্দায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়-াবাট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মা-দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়-াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা এবং মা-দক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটির মূল্য প্রায় দুই লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ কোতোয়ালী থানার রঘুরামপুর (গরুর হাটের পশ্চিম পাশ) এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও স্মৃতি আক্তার (২৩)।
ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন এবং জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই যুবরাজ দাসের নেতৃত্বে একটি টিম এ মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে। গত ২৬ আগস্ট বিকেলে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়-াবা ও মোটরসাইকেলসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মা-দক কারবারের সাথে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ তাঁদের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।