রাজশাহীতে স্কুলছাত্রীর মৃ/ত্যু, গুজবে কান না দেওযার আহ্বান পুলিশের।
মিনার আলম আকাশ, রাজশাহী :
রাজশাহীর নগরের একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত-্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরের বুলনপুর এলাকার মিশন ব-ালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
নি-হত ফারিনা আজিবা ঝিলিক (১৩) বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ শাখায় কর্মরত।
পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময় শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার পর বিদ্যালয় ভবনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয় ঝিলিক। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত-্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীটি দীর্ঘদিন ধরে টিউবারকুলার মেনিনজাইটিসে ভুগছিল। অসুস্থতার কারণে মাঝেমধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ত। ঘটনার দিন প্রকাশিত পরীক্ষার ফলও তার প্রত্যাশার চেয়ে ভালো ছিল।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন
পুলিশ।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত, সুরতহাল প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার আলামত পাওয়া যায়নি। পুলিশ জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করার আহ্বান জানিয়েছে।