তাজা খবর
বিজ্ঞাপন

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্র্যাক: সহায়তা অনুষ্ঠানে সাচিং প্রু জেরি

খবর টিভি ডেস্ক 3 hours আগে | ১০:৪৬ PM

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্র্যাক: সহায়তা অনুষ্ঠানে সাচিং প্রু জেরি

মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্র্যাক। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাক, বান্দরবান সদরের বাস্তবায়নে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেজ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকালে বান্দররবানের মুক্তমঞ্চে ব্র্যাকের আয়োজনে বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেট বিতরণের সময় বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিং প্রু জেরী বলেছেন, সরকারি-বেসরকারি অনুদানে নয়, নিজেকে নিজে গড়তে হবে। নিজের পরিবারের দায়িত্ব নিজেকে নিয়ে নিজ কাজে মনোনিবেশ করে অর্থ আয় করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে হবে।

 

এসময় তিনি আরও বলেন, বান্দরবানে আকস্মিক বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এ খবর প্রচারের পরপরই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

 

আমাদের পরোমুখাপেক্ষী হয়ে নয়, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে বান্দরবান পৌর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সাতদিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেট এবং নগদ এক হাজার করে টাকা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে ব্র্যানের সিনিয়র প্রোগাম ম্যানেজার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে এমপি সাচিং প্রু জেরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্র্যাকের ইউনিট ইনচার্জ অনুপ মহাজন ও ডিস্ট্রিক্ট কো-অডিনেটর সুশান্ত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ