তাজা খবর
বিজ্ঞাপন

রাতের আঁধারে ঘন কুয়াশায় মেঘনায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা

খবর টিভি ডেস্ক ৯০ দিন আগে | ০৬:০৪ PM

চাঁদপুর প্রতিনিধি:

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭, আহত অর্ধশতাধিক


শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মদ্ধে

নি’হ’ত ৪ জনের গ্রামের বাড়ী ভোলা

আর আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার পর চাঁদপুরের হাইমচর উপজেলার হামিদচর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি. জাকির সম্রাট-৩ লঞ্চটি রাতের আঁধারে মেঘনা নদী অতিক্রম করছিল। এ সময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা বিরাজ করছিল, যার ফলে দিক নির্ণয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

এ অবস্থায় ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি. অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট-৩ লঞ্চে। সংঘর্ষের তীব্রতায় দুটি লঞ্চই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক যাত্রী ছিটকে পড়ে আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলে ও নৌপুলিশ উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ