তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ, সমাজসেবা অফিসারের অপসারণ দাবি

সংগ্রহে: Oplus_16908288

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরীক্ষার্থী,

স্থানীয় এলাকাবাসী ও সচেতন যুবসমাজ।

​সোমবার (১০ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ক্ষেত্রে চরম স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। মেধা ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজেদের পছন্দমতো লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

​বিক্ষুব্ধ জনতা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো হাফিজুল ইসলামের
দ্রুত অপসারণ ও শাস্তির জোর দাবি জানান।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ