জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, রোববার আনুষ্ঠানিক ঘোষণা

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”
এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের মধ্যেই এনসিপিতে ভাঙনের ইঙ্গিত পাওয়া গেছে। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে এই জোট ঘোষণাকে ঘিরে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। এনসিপির ভেতরে এরই মধ্যে জোট প্রশ্নে ভিন্নমত ও আপত্তির বিষয়টি প্রকাশ্যে এসেছে, যার ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ নেতাদের পদত্যাগ ও অবস্থান পরিবর্তনের ঘটনাও সামনে আসছে।