মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে সদর থানাধীন এলাকায় একটি সফল মা-দকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১২ পিস ইয়-াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কার্যালয়, সিরাজগঞ্জর “ক” সার্কেলের পরিদর্শক মো. নিজম উদ্দীন খান।
মা-দকপাচর ও সেবনের বিরুদ্ধে জেলা কার্যালয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।