তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক ,

Desk Editor ৩১ দিন আগে | ০৯:২৬ AM

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর সরকারি বাসভবন থেকে তাঁদের হেফাজতে নেয় পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালক রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তাঁরা ওই নারী ও সহকারী পরিচালককে বাসভবনে অবস্থান করতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক এবং ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ