তাজা খবর
বিজ্ঞাপন

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল।

Desk Editor ৩০ দিন আগে | ১১:৩৪ AM

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল।

 

ডেস্ক রিপোর্ট :

 

সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর শ্বশুর এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র মাহবুব আলি খান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে নিউইয়র্ক ব্রঞ্চের গোল্ডেন প্যালেস এ এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

 

যুক্তরাষ্ট্র মাহবুব আলি খান স্মৃতি সংসদের সভাপতি মরহুম এম এ খানের ভাতিজা জি এ খানের ছেলে বিশিষ্ট আইনজীবী ইমান খান ফয়সাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ শাম্মী আখতার

প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক রাস্ট্রপতির একান্ত সচিব তৈমুর হোসেন বিপুল

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চোধূরী, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, বিএনপি নেতা শরিফুল খালিসদার, রহিম আহমদ, সুয়েব আহমদ আবুদল আহাদ হেলাল, সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল পাশা মওদুদ, বিএনপি নেতা আতিকুর রহমান সাবু, লিয়াকত আলী, সাবেক ছাত্র নেতা সামুন মাহমুদ সিদ্দিকী, শাহ কামাল বিএনপি নেতা আনোয়ারুল আলম শাহ দুলাল আশিকুল হক, সেচ্ছাসেবক দল নেতা শাহ স্বপন, আলী মিলন, মাহবুবুর রহমান জুয়েল, যুবদল নেতা মুরাদ হোসেন।

 

দোয়া পরিচালনা করেন স্থানীয় শাহজালাল মসজিদের ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান

বিজ্ঞাপন

এ সময় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ