কাজীর দেউরী থেকে লালখান বাজারে চসিকের ফুটপাত উচ্ছেদ অভিযান।
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম, ১৩ আগস্ট ২০২৬: নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত এস এস খালেদ রোডের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে এস এস খালেদ রোডের উভয় পাশের ফুটপাত দখল করে থাকা বিভিন্ন টং দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।