তাজা খবর
বিজ্ঞাপন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক প্রার্থীর

খবর টিভি ডেস্ক ৮৭ দিন আগে | ০৮:৫৯ PM

এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা এমপি প্রার্থীর

জোট সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সরে দাঁড়ালেন দূতি অরণ্য চৌধুরী (প্রীতি)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের সংগঠক (উত্তরাঞ্চল) ও সিরাজগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী দূতি অরণ্য চৌধুরী (প্রীতি)

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

‘জোট সিদ্ধান্ত আমার সঙ্গে সাংঘর্ষিক’

দূতি অরণ্য চৌধুরী বলেন,

বিজ্ঞাপন

“আমার দল যে জোটে অংশগ্রহণ করেছে, সেটি আমার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। সে কারণে নির্বাচনকালীন সকল কার্যক্রম থেকে আমি বিরত থাকব। তবে এখনো পদত্যাগের সিদ্ধান্ত নিইনি। খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।”

তিনি বর্তমানে এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) হওয়ার পাশাপাশি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

একক নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ

এক প্রেস বিজ্ঞপ্তিতে দূতি অরণ্য চৌধুরী প্রীতি উল্লেখ করেন,
বিগত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ‘নয়া রাজনৈতিক বন্দোবস্ত’ এবং মধ্যপন্থার প্রতিশ্রুতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল। দলটির জন্মলগ্নে একটি স্বাধীন, স্বতন্ত্র ও ‘বাংলাদেশপন্থা’-ভিত্তিক রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,

“সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলাম।”

‘৩০০ আসনে একক লড়াইয়ের প্রতিশ্রুতি ভঙ্গ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ নীতিনির্ধারক ও আহ্বায়ক বারবার ৩০০ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন,
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের প্রস্তুতিও চলছিল

বিজ্ঞাপন

তবে গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে দল তার নিজস্ব অবস্থান থেকে বিচ্যুত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‘তৃণমূলকে প্রবঞ্চনা করা হয়েছে’

দূতি অরণ্য চৌধুরী প্রীতি বলেন,

“শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ৩০০ আসনে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা এবং তৃণমূল পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এই জোট সিদ্ধান্তের মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে আমি মনে করি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,

“নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হতে আমি ইচ্ছুক নই। দল মনোনয়ন দিলেও আমি এই জোটের প্রার্থী হতাম না।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ