র্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ০১ জন সদস্য গ্রেফতার
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, সিলেটের একটি অভিযানিক দল সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর অবস্থানকালে গত ১৪/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৬.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন মোল্লারপাড়া সার্কেলস্থ একটি চায়ের দোকানের ভিতর কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যরা অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের অভিযানিক দলটি আনুমানিক বিকাল ১৬.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তার হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত কাগজের টোকেন- ০৫টি ও ০১টি স্মার্ট মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ সাগর আহমেদ (৩৪), পিতা- মোঃ শাহজাহান ব্যাপারী, সাং- জননাথপুরী, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে Shillong Night Teer সহ অন্যান্য আরো অনেক অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তার নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।