তাজা খবর
বিজ্ঞাপন

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরান

Desk Editor ১৮ দিন আগে | ০৬:৩৮ AM

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরান

 

দিরাই প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

 

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

বিজ্ঞাপন

শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

 

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর ,ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক হিসেবে মহিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

 

বিজ্ঞাপন

নির্বাহী সদস্য করা হয়েছে সোহেব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফ। সাধারণ সদস্য হিসেবে আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, মোঃ আয়মান মিয়া, রাজিব দাস, আশরাফ উদ্দিন, অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

 

এর আগে গত ৭ আগস্ট বিকেলে দিরাই শহরের জালাল সিটি কনফারেন্স রুমে এক সভায় দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী ওই কমিটি ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান উপস্থিত ছিলেন।

 

আংশিক কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়।

বিজ্ঞাপন

 

এছাড়া শামসুল ইসলাম সরদারকে উপদেষ্টা এবং সোয়েব হাসানকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ