তাজা খবর
বিজ্ঞাপন

১২০০ টাকার এলপিজি এখন ১৮০০ টাকা তাও মিলছে না

খবর টিভি ডেস্ক ৮৩ দিন আগে | ০৬:১৯ PM

১২০০ টাকার এলপিজি মিলছে না ১৮০০ টাকায়ও

নজর দেবে কে?

ডেক্স রিপোর্ট:

গৃহস্থালিতে রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন রাজধানীর বাজারে ভয়াবহ সংকটের মুখে। সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৫৩ টাকা হলেও বাস্তবে তা কিনতে হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার টাকার বেশি দামে। কোথাও কোথাও ১ হাজার ৮০০ টাকা দিয়েও এলপিজি মিলছে না।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা কাওসার খান জানান, গত ২৪ ডিসেম্বর সকালে এলপিজি শেষ হলে পাড়ার দোকানে ফোন করেন। কিন্তু সেখানে সিলিন্ডার ছিল না। পরে একাধিক দোকানে খোঁজাখুঁজির পর একটি দোকানে একটি সিলিন্ডার পান দেড় হাজার টাকায়। তিনি বলেন,
“হঠাৎ করে এমন দাম বাড়বে—এটা কল্পনাও করিনি।”

কল্যাণপুর নতুন বাজার এলাকার বাসিন্দা ফারজানা নীলা বলেন, গত ৩০ ডিসেম্বর এলপিজি কিনতে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হন। দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। পরে একটি দোকানে ১২ কেজির সিলিন্ডার পেলেও দাম দিতে হয়েছে ১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে প্রায় ৫০০ টাকা বেশি।

বিজ্ঞাপন

একই রকম সংকটে পড়েছেন মিরপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা আসমা আখতার। তিনি জানান, ৩১ ডিসেম্বর ১ হাজার ৮০০ টাকায়ও এলপিজি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে দিতে হয়েছে ২ হাজার ১০০ টাকা। অথচ সরকার নির্ধারিত দাম মাত্র ১ হাজার ২৫৩ টাকা।

সরবরাহ সংকটের অজুহাত

ঢাকার চারটি খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নিয়মিত চাহিদা দিলেও পর্যাপ্ত এলপিজি সরবরাহ পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে সারা দেশে এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান বিস্ময় প্রকাশ করে বলেন,
“অধিকাংশ কোম্পানি বর্তমানে সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজি দিচ্ছে। ১ হাজার সিলিন্ডারের চাহিদা দিলে ২০০ থেকে ৩০০ সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ট্রাক গিয়ে বসে থাকছে, পরিবহন খরচ বাড়ছে। প্রতি সিলিন্ডারে কোম্পানি ৭০ থেকে ৮০ টাকা বাড়তি দাম নিচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারিভাবে দাম বাড়ানোর আগে বাজারে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়ার কোনো সুযোগ নেই। খুচরা বিক্রেতারা যা করছেন, তা একেবারেই ঠিক নয়।

আন্তর্জাতিক সংকটের প্রভাব

বিশেষজ্ঞরা বলছেন, শীতের মৌসুমে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়ে। তবে এবার পরিস্থিতি আরও জটিল হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকটে। নিয়মিত এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ায় গত মাসে আগের তুলনায় আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

প্রশ্ন ভোক্তাদের

এদিকে বাজারে নজরদারির অভাবে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকার নির্ধারিত দামের কোনো প্রতিফলন বাজারে নেই। প্রশ্ন উঠছে—
এলপিজি ব্যবহারকারীর স্বার্থ দেখবে কে?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ