চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিক্ষার্থীকে ধর-্ষণের অভিযোগে ছিদ্দিক হাওলাদার (৪০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ভাটিয়ালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের নানু হাওলাদারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শি-শুটি চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিদ্দিকের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে সে। সুযোগ বুঝে চালক ছিদ্দিক শি-শুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর-্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর অতিরিক্ত রক-্তক্ষরণের কারণে শি-শুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) ভুক্তভোগী শি-শুর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি ধর-্ষণ মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চালক ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে রোববার (১৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।