তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

Abdur Rahim Panchagarh Sadar ২৫ দিন আগে | ০৫:৩৫ PM

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
৬ টি বিদ্যালয়ে ৬ ফ্লোর মেড ও ৫ টি বিদ্যালয়ে ১৭০ টি পড়ার টেবিল বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ গুলো প্রধান শিক্ষকদের হাতে তুলেদেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
এসময় হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন,সদর উপজেলা প্রশাসক প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ,ইউনিয়ন পরিষদের সদস্য, প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, আমি প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিকতা ছাড়া এটা সম্ভব হতো না। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল হতে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ