তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী নি-হত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘ-র্ষে সাদ্দাম হোসেন নামে এক দুধ ব্যবসায়ী নি-হত হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে না আসায় অভিযোগ তুলে মহাসড়কে ল-াশ রেখে অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাটধারী বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নি-হত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জানায়, নি-হত সাদ্দাম হোসেন পেশায় একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে নাটোর সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘ-র্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত-্যু হয়। গুরুতর আহত হন পিকআপ চালক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে খবর দিলেও, সময়মতো পুলিশ ঘটনাস্থলে না এসে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। তারা আরো বলেন, যদি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সাদ্দাম হেসেন কে উদ্ধার করত তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন বলেন, জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। মর-দেহটি উদ্ধার করে নি-হত পরিবারের কাছে হস্তান্তর করেছেন তারা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ