তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের দুর্ঘটনা, আহত ২

Liton mahmud ২৩ দিন আগে | ০৭:০২ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়িতে থাকা চালকসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ৪২ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনের ষোলঘর যাত্রী ছাউনীর পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাইন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে আসা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১১-৩৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা দুইজন আহত হন।

বিজ্ঞাপন

আহতরা হলেন—সুরিদ শাহরিয়ার (২৭), পিতা আলমগীর, সাইন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা এবং মো. সাকিব শাহরিয়ার (২৭), পিতা শহিদ উদ্দিন, একই এলাকার বাসিন্দা।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার সুহেল রানার নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনায় কেউ নি-হত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ